বিয়ের ৭ মাসেই মা আলিয়া, ‘মিলছে না হিসেব’

বিনোদন ডেস্ক।।
বিয়ের সাত মাস পূর্ণ না হতেই মেয়ের মা হয়েছেন আলিয়া ভাট। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রল করছেন।

বলিউডপাড়ায় জোর গুঞ্জন ছিল, বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া। এ নিয়ে অনেকে যেমন কটাক্ষ করছেন, তেমনই অনেকেই প্রশংসাও করছেন আলিয়ার।

হিন্দুস্তান টাইমস বলছে, চলতি বছরের ১৪ এপ্রিল রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন আলিয়া। এরপর দেড় মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বার ঘোষণা দেন। ২৭ জুন ইনস্টাগ্রাম পোস্টে আলিয়া জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। ৬ নভেম্বর আলিয়ার কোল আলো করে এলো ছোট্ট পরী।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘বিয়ের তারিখ ১৪ এপ্রিল, শিশুর জন্ম ৬ নভেম্বর; এটি মাত্র ৬ মাস ২৩ দিন মাত্র…হিসেব মিলছে না!’

আরেকজন লিখেছেন, ‘বাহ, আপনাদের দুজনকেই (আলিয়া ও রণবীর) অভিনন্দন! বলিউড সবসময়ই আশ্চর্যজনক কাজ করে। ৬ মাসে একটি সন্তানের জন্ম দেওয়া সত্যিই এমন কিছু, যা ৯ মাসের সমীকরণের ট্যাবু পুড়িয়ে দেয়! আপনার এবং শিশুর সুস্বাস্থ্য কামনা করছি!’