বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর খান মারা গেছেন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
কাউখালী উপজেলার বাসষ্ট্যান্ড নিবাসী কাউখালী সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত বিডিয়ার সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন খান (৭৩) সোমবার (০৪ জানুয়ারি) সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে আছরবাদ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।