বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন’র মৃত্যুতে রূপালী বার্তার শোক

গণমাধ্যম ডেস্ক।।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনলাইন নিউজ রূপালী বার্তা পরিবার।

তার মৃত্যুতে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পত্রিকাটির প্রকাশক ডা. কাজী তৌকিয়া রহমান রূপা, সম্পাদক মো. জিয়াউল আহসান খান শিপু। শোক বার্তায় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

আরও শোক প্রকাশ করেন রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মোঃ সাইফউদ্দিন মিলন, ব্যবস্থাপনা সম্পাদক তরিকুল ইসলাম ও বার্তা সম্পাদক জাকিরুল আহসান।

মঙ্গলবার (০৯ ফেব্রয়ারী) সকাল সাড়ে ৯টার রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহি…রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি তিন ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুতুব উদ্দিন আহম্মেদ ১৯৭১ সালে ৯ নম্বর সেক্টরে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল দশটায় সরকারী হাতেম আলী কলেজ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় মুসলিম গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় শেখ কুতুব উদ্দিনের দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।