বেতাগীতে আড়াই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার সময় ধরা

বেতাগী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার বেতাগীতে আড়াই বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রিফাত (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ মে) দুপুর ১২টায় বেতাগী উপজেলার হাসেনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর এলাকার লোকজন ওই কিশোর রিফাতকে হাত পা বেঁধে আটকে রেখে বেতাগী থানা পুলিশকে খবর দেয়। গ্রেফতার রিফাত ওই এলাকার বাসিন্দা আ. লতিফ ও রওশনারা দম্পতির ছেলে।

শিশুটির পরিবার জানান, দুপুরে হঠাৎ তাদোর সন্তানকে খুঁজে না পেয়ে ডাক চিৎকার করলে দেখে বাড়ির বাগানের পাশে শিশুটির সাথে নগ্ন অবস্থায় ধস্তাধস্তি করছে। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে ও রিফাতকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক করুণ বিশ্বাস বলেন, শিশুটির সাথে কথা বলে ও নিপীড়নকারী রিফাতকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা মিলে পরে থানায় নিয়ে আসা হয়।

বেতাগী থানর ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ধর্ষণ চেষ্টাকারী রিফাত সকলের সামনেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।