বেতাগীতে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম করা ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ বলেছেন গ্রেফতারের অভিযান চলছে। উন্নত চিকিৎসায় পাঠানো হয়েছে ঢাকায়। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে বরগুনা জেলা শহরের টাউনহল মোরে ও প্রেসক্লাবের সামনে করা হয়েছে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল।

এদিকে আহত চেয়ারম্যানের অবস্থা গুরতর হওয়ায় বরিশাল শেবাচিম থেকে তাকে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল(পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে বলে জানা গেছে। হাত ও পায়ের হাড্ডি , রগ কেটে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে ইতোমধ্যে তার শরিরে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এখনো আশংঙ্কাজনক অবস্থায় রয়েছেন আহত ইউপি চেয়ারম্যান।

ঘটনার পরের দিন গতকাল ২১ নভেম্বর সকাল ১০টায় জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এর উদ্যোগে বরগুনা টাউন হল মোর ও প্রেসক্লাব চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতালে উন্নত চিকিৎসায় পাঠানোর পরপরই ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শিপন জোমাদ্দারকে দেখতে যান বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি নিক্সন চৌধুরী, বরগুনা জেলা যুবলীগের সভাপতি কামরুর আহসান মহারাজ।

উল্লেখ্য যে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে সরিষামুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শিপন জোমাদ্দারকে কুপিয়ে গুরুতর জখম করেছেন একই এলাকার সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ শরিফের সমর্থকরা। এমনটাই অভিযোগ বর্তমান চেয়ারম্যান গুরতর আহত শিপন জোমাদ্দরের স্বজনদের। ঘটনার সময় ইউপি চেয়ারম্যান একাই ছিলো যার ফলে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতে গুরতর আহত হন তিনি।

তবে ঘটনার পুরো একদিন পার হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেননি বেতাগী থানা পুলিশ।যার ফলে রাজনৈতিক নেতৃবিন্দসহ ক্ষোভ প্রকাশ করেছেন ম্বজনরা।এই রির্পোট লেখা পর্যন্ত ঘটনায় জড়িতদের কেউ গ্রেফতার হয়নি। তবে আহত শিপন জোমাদ্দার এর সাথে থাকা মটোরসাইকেল ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা জেলা ডিবি পুলিশ ডেকেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ইউপি চেয়রম্যানের ওপর হামলার পরপরই জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। অতিশিগ্রই অভিযুক্তদের আটক করতে স্বক্ষম হবে বেতাগী থানা পুলিশ।