বেতাগীতে ইয়াবা সেবনকালে দুই আওয়ামী লীগ নেতা আটক

বেতাগী প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে মাদকদ্রব্য ইয়াবা সেবনকালে আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে বরগুনা সদর থানা পুলিশ। আটক হওয়া দুইজনই বেতাগী উপজেলা আওয়ামী লীগের নেতা। একজন বেতাগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অপরজন বেতাগী উপজেলা আওয়ামী লীগের ২নং সাংগঠনিক সম্পাদক মহোসিন ফয়সাল আপু। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

জানা যায়, ১২ জুলাই রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বরগুনায় অবস্থিত হোটেল তাজবিন থেকে পুলিশের অভিযানে তাদেরকে ইয়াবা সেবনের ও জুয়ার সরঞ্জামাদিসহ আটক করা হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক হহওয়া আওয়ামী লীগ নেতারা অপরাধ স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি চলছে।