বেতাগীতে করোনায় আক্রান্ত ইউপি সদস্য

বেতাগী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার বেতাগীতে করোনার দ্বিতীয় ধাপে এক ইউপি সদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্ত ব্যাক্তি বিবিচিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো: আইউব আলী মল্লিক।
বুধবার রাতে স্বাস্থ্য বিভাগের কাছে এ খবর পৌছালে বৃহাস্পতিবার (২৫ মাচ) সকালে গাবুয়া ফুলতলা গ্রামে তার বাড়ি লকডাউন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন জানান, করোনায় ইউপি সদস্য‘র আক্রান্তের এমন খবরে যাতে এলাকায় সংক্রামক ছড়িয়ে না পড়ে এ জন্য তার বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। খাবারসহ কোনো কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়িতে পৌঁছে দেওয়া হবে।