বেতাগীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গে করায় যুবলীগ নেতা মহসীন বহিস্কার

বেতাগী প্রতিনিধি, বরগুনা।।
বরগুনার বেতাগী উপজেলা যুবলীগের লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মহসীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। একই সঙ্গে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) বরগুনা জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে যুবলীগ নেতা মহসীনকে বহিস্কার করা হয়।

জানা যায়, মহসীন দায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক ও দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ না করা, নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা সহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকায় ও প্রমানিত হওয়ায় তাকে তার পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

বরগুনা জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহ্সান মহারাজ জানান, মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা জেলা যুবলীগের সভাপতি কামরুল আহ্সান মহারাজ ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু’র যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মহসীনকে বহিস্কারের বিষয়টি সাংগঠনিক ভাবে প্রকাশ করা হয়।