বেতাগীতে পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

বেতাগী প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে পৃথক পৃথক অভিযানে ৩ জনকে মাদকসহ আটক করেছেন বেতাগী থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে নয়টায় উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা এলাকায় মাদক সরবরাহ করার সময় দুই যুবককে গ্রেফতার করেন বেতাগী থানা পুলিশ। এসময় তাদের তল্লাসি করে পৃথকভাবে ১৪পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়াও সদর ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে একজনকে গাজাসহ আটক করা হয়।

আটকৃতরা হলেন বেতাগী সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে মোঃ পারভেজ(২৮) ও কেওড়াবুনিয়া গ্রামের জামাল সিকদারের ছেলে মোঃ মিন্টু (২৬) ও বেতাগী পৌরসভার বাসিন্দা মতিউর রহমানের ছেলে ছগির।

বেতাগী থানার উপ পরিদর্শক মোঃ জাহাঙ্গির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা এলাকা থেকে অভিযান চালিয়ে আটককৃতদের তল্লাসি করে পারভেজের কাছ থেকে ৫পিস ও মিন্টুর কাছ থেকে ৯পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ছগিরকে গাজাসহ উদ্ধার করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।