বেতাগীতে পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর হলেন যারা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বেতাগী পঞ্চম পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৬ হাজার ৯৪০ ভোট গ্রহন করা হয় এর মধ্যে ৬১০২ ভোট পেয়ে তিনি বিজয়ী হন, নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছেন ৫১৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী পেয়েছে ৩১৯ ভোট।

মেয়র এবিএম গোলাম কবির এবারের মতো পরপর দুইবার মেয়র হিসেবে বেতাগী পৌরসভায় নির্বাচিত হয়েছেন এছাড়াও তিনি বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পঞ্চম বেতাগী পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিযোগীতা করেছেন এর মধ্যে ৯টি ওয়ার্ডে নয়জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩জন মহিলা কাউন্সিলরসহ মোট ১২ জন কাউন্সিলর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলর হিসেবে যারা বিজয়ী হয়েছেন- ১নং ওয়ার্ডে মো.রিয়াদ খান, ২নং ওয়ার্ডে নয়ন দাস, ৩নং ওয়ার্ডে মো.নাসির ফকির, ৪নং ওয়ার্ডে রমেন চন্দ্র দেবনাথ,৫নং ওয়ার্ডে এবিএম মাসুদুর রহমান খান, ৬নং ওয়ার্ডে লুৎফর রহমান ফিরোজ মোল্লা৭নং ওয়ার্ডে এসবিএম জিয়াউর রহমান জুয়েল ৮নং ওয়ার্ডে আবদুল মন্নান হাওলাদার, ৯নং ওয়ার্ডে মো. কামাল হোসেন পল্টু।

এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩) নং ওয়ার্ডে মোসা: শাহিনুর বেগম (৪,৫,৬) নং ওয়ার্ডে মোসা: রোফেজা আক্তার রোজী, (৭,৮,৯) নং ওয়ার্ডে মোসা: লৎফরন্নেছা রীনা।

রিটার্নিং অফিসার দিলিপ হাওলাদার জানান, প্রশাসনের কড়া নজরদারীর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।