বেতাগী উপজেলা অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স’র সভাপতি শোভন, সম্পাদক সাদ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে তরুণ প্রকৌশলীদের উদ্যোগে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স নামের একটি সামাজিক সংগঠন গঠিত হয়েছে। গত ৩ আগষ্ট মঙ্গলবার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির শুভ যাত্রা শুরু হয়।

বৃহস্পতিবার বিকাল চারটায় এক সভায় প্রকৌশলী সৈয়দ নূর ই আলম শোভন (বি.এস.সি) কে সভাপতি ও প্রকৌশলী আদিল সাদ কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। স্থানীয় প্রকৌশলীদের আয়োজনে বেতাগী অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স এ সংগঠনটি গঠিত হয়েছে।

আনুষ্ঠানিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- প্রকৌশলী ও আইনজীবী রাজীব খান, বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মাসুদ পারভেজ এবং প্রধান আলোচক হিসাবে ফাহাদ হোসেন হিমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌশলী আদিল সাদ। উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ইরান ও সংগঠনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ।