বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান’র বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র উদ্যোগে সভাপতি মো. সেলিম আহমেদ এর সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন- বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌরমেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু প্রমুখ। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মামনা স্মারক তুলে দেওয়া হয়। সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।