বেবি শ্যাম্পুর আরও যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক।।
শিশুদের চুলের যত্নে ব্যবহৃত বেবি শ্যাম্পু কিন্তু গৃহস্থালি নানা কাজে আপনাকে সাহায্য করতে পারে। এটি যেমন কাপড় ও ফার্নিচার পরিষ্কারে কাজে আসে, তেমনি ত্বকের যত্নেও রয়েছে এর ব্যবহার। জেনে নিন বেবি শ্যাম্পুর বিভিন্ন ধরনের ব্যবহার সম্পর্কে।

> ত্বক পরিষ্কার করতে ফেসওয়াশের বদলে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু।
> ত্বকে আঘাত পেলে ব্যান্ড এইড ব্যবহার করি আমরা। আঠালো ব্যান্ড এইড ওঠানোর আগে কয়েক ফোঁটা শ্যাম্পু ঘষে নিন। সহজে উঠে আসবে ত্বক থেকে।
> পানিতে কয়েক ফোঁটা বেবি শ্যাম্পু মিশিয়ে হীরের গয়না ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর টুথব্রাশ ঘষে পরিষ্কার করে নিন।
> চামড়ার সোফা, জুতা কিংবা হাতব্যাগ পরিষ্কার করতে ব্যবহার করতে পারেন বেবি শ্যাম্পু। কয়েক ফোঁটা শ্যাম্পু চামড়ার পণ্যে ফেলে নিংড়ানো ভেজা একটি কাপড় দিয়ে মুছে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।
> চামড়ার জ্যাকেট পরিষ্কার করতে চাইলে পানিতে সামান্য শ্যাম্পু মিশিয়ে কাপড় ভিজিয়ে মুছে নিন।
> সোয়েটার বা উলের চাদর পরিষ্কার করতে ব্যবহার করুন বেবি শ্যাম্পু।
> মেকআপ ব্রাশ পরিষ্কার করতে পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে ভিজিয়ে রাখুন ব্রাশ।
> পোষা প্রাণীকে পরিষ্কার রাখতেও ব্যবহার করা যায় বেবি শ্যাম্পু।

তথ্য-রিডার্স ডাইজেস্ট।