বৈশাখ এলে

বৈশাখ এলে
-বিচিত্র কুমার

বৈশাখ এলে খোকা-খুকি
শাড়ি পাঞ্জাবী পড়ে,
নদীর মাঝি তরীয় বসে
নতুন গান ধরে।

মানব মুখে দেখা যায়
মিষ্টি ফুলের হাসি,
গ্রাম-শহরে মেতে উঠে
আনন্দ রাশিরাশি।

বৈশাখ এলে বসে মেলা
নাগরদোলা লাঠি খেলা,
বানোর নাচ পুতুল খেলা
খোকা-খুকির কাটে বেলা।