ভাণ্ডারিয়ায় জেপির হাল সাবেক চার চেয়ারম্যানের হাতে: নেতাকর্মীরা উজ্জীবীত

মো. মামুন হোসেন, ভাণ্ডারিয়া।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি-জেপির দূর্গ হিসেবে পরিচিত হলেও গত অর্ধযুগ ধরে দলীয় সিদ্ধান্তে স্থানীয় নির্বাচনে মনোনয়ন ও পদ-পদবীসহ নানান বিষয় নিয়ে বিরুপ ও অশান্তি বিরাজ করছিল দলটিতে। ফলে নেতার্কমীদের মাঝে চাপা ক্ষোভ থাকলেও কখনো আনুষ্ঠানিক ভাবে তা প্রকাশ করেনি তারা। এমনকি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তে দীর্ঘদিন জেপির দখলে থাকা উপজেলা চেয়ারম্যান পদটিও চলে যায় আ,লীগের ঘরে। এ কারনে নেতাকর্মীরা মাঠ র্পযায় এক প্রকার নিষ্কিৃয় ভূমিকা পালন করে। এরই মধ্যে গত ১ জুলাই সাবেক হেভিওয়েট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল হক মনি জমাদ্দারকে আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমকে সিনিয়র যুগ্ন আহবায়ক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দারকে যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্য সচিব করে ২২ জনকে যুগ্ন আহবায়ক করে ভাণ্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি -জেপির কমিটি গঠন করা হয়।

এছাড়াও জেপির পৌর কমিটিসহ অঙ্গসংগঠনের সকল কমিটিতে ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি দেয়ার পরপরই করোনা দূর্যোগের মধ্যেও নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এদিকে নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে সাবেক এই চার চেয়ারম্যান রবিবার পূর্ব ভান্ডারিয়া মন্ত্রী বাড়ী এক টেবিলে বৈঠক করেছেন এবং পার্টির চেয়ারম্যানের আগামন উপলক্ষে ও নিজেদের উপস্থিতি জানান দিতে উপজেলার বিভিন্ন জনপদে গণসংযোগ করছেন নেতারা। পাশাপাশি প্রতিনিয়ত নতুন কমিটিকে ঘিরে চলছে মটর সাইকেল শোডাউন,মিষ্টি বিতারণ,মিছিল-মিটিং সহ নানান কর্মসুচীও।

একাধিক কর্মীরা জানান, নতুন কমিটির ফলে দল এখন ঐক্যবদ্ধ। সকল ভূল বুঝাবুঝির অবসান হয়েছে। এখন জেপি পরিবারে সুখ-আনন্দ ফিরে এসেছে। তাই সকল নেতাকর্মীরা উজ্জীবীত। তবে, দলের নেতাকর্মীরা চাঙ্গা হলেও নতুন কমিটি গঠনের একদিন পরেই কমিটিতে রাজাকার পুত্র-সাবেক এক উপজেলা চেযারম্যানকে সদস্য সচিব করার অভিযোগ এনে ওই কমিটির মধ্য থেকে ৮ জন যুগ্ম আহবায়ক পদত্যাগ করেছেন। দলের পুরাতন কমিটির সদস্য সচিব ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, জেপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা গত বুধবার ভান্ডারিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষনা দেন এবং অনতি বিলম্বে নতুন কমিটি গঠনের দাবী জানান।

এদিকে জাতীয় পার্টি জেপির নতুন কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, নতুন কমিটি দেয়ার জন্য দলের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি সাংবাদিকদের জানান,আাগামী ১৫ জুলাই আমি ভাণ্ডারিয়ায় যাচ্ছি। তখন আলোচনার মাধ্যমে এ সমস্যাম সমাধান করবো।