ভাণ্ডারিয়া হাসপাতাল সড়ক যেনো রোগ-বালাইয়ের কারখানা

ভাণ্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক এখন রোগ-বালাইয়ের কারখানায় পরিনত হয়েছে। সড়কের দুলাবালিতে অনেকের শ্বাস কষ্ট,এলারর্জি,সর্দি ,কাসি সহ নানান রোগ-বালাই ছড়িয়ে পড়ছে বলে স্থানীয়দের দাবী।

স্থানীয়রা জানান, এ সড়কটি দিয়ে প্রতিনিয়ত হাসপাতালে হাজার-হাজার রোগী সহ সর্বস্থরের মানুষের যাতায়েত করছেন। কিন্তু সম্প্রতি রাস্তাটির পেইজ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়াও সড়কের পাশে বালুর স্তুপ রাস্তার উপরে ছড়িয়ে পড়েছে। ফলে রোগী সহ স্থানীয়রা মারাত্মক পরিবেশ দুষণের কবলে পড়ছে আর প্রতিনিয়ত স্থানীয় র্ফামিসী ও দোকানীরা সহ বিভিন্ন এলাকা থেকে আগাত রোগীরা এসব দুষণের শিকার হচ্ছেন। তাই অনেকের মধ্যে দেখা দিয়েছে নানান রোগ-বালাই। পরিবেশ দুষণ থেকে বাচঁতে শুক্রবার (০১ জানুয়ারি) সকালে স্থানীয় ফার্মিসীর দোকানীরা নিজ উদ্যোগে পানি দিয়ে একটু তাজা নিশ্বাস নেয়ার চেষ্টা করছেন।

হাসপাতাল সড়কের ফার্মিসীর একাধীক দোকানীরা ক্ষোভ প্রকাশ করে জানান, নামেই পৌর সভা কাজে নেই। এগুলো দেখার কেউ নেই।

চিকিৎসা নিতে আসা রোগী কাজলী ও মজিবুর রহমান বলেন, হাসপাতালে আসি রোগ দেখাতে সেখানে সড়কের দুলাবালিতে অসুস্থ্য হওয়ার পালা। এ সড়ক এখন রোগ-বালাইয়ের কারখানা মনে হচ্ছে।

হাসপাতাল পাড়ার অধিকাংশ ডাক্তাররা জানান, এতো দুলাবালিতে শ্বাস কষ্ট,এলার্জি,সর্দি ,কাসি সহ নানান রোগ না ছড়িয়ে পাড়েনা। এ সড়কে চলাচলের সময় দম বন্ধ হয়ে আসে। স্থানীয়রা অতিদ্রুত এ সড়কটি সংস্কার সহ দুলাবালি মুক্ত করে স্বাস্থসম্মত করার দাবী জানিয়েছেন।