ভান্ডারিয়ায় অসহায় পরিবারকে পিটিয়ে উৎখাতের চেষ্টা, হত্যার হুমকি মহারাজ সওদাগরের

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামে প্রতিপক্ষ কর্তৃক পিতামাতাসহ ছেলে সন্তাকে মারধর করার পর হত্যা করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত পারভীন বেগম (৩৫) ভান্ডারিয়া থানায় রবিবার (১২ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারভীন বেগম বলেন, আমি উপজেলার গৌরীপুর গ্রামের মৃত আসমত আলী সওদাগরের মেয়ে। আমার স্বামীর বাড়ী রংপুর বিভাগে। গত ১৭ বছর পূর্বে বাবা জিবিত থাকা অবস্থায় আমাদের অসহায় জীবন যাপন দেখে তিনি এক খন্ড জমি দেয়। ওই জমিতে আমি বাড়ী ঘর নির্মান করে ছেলে রাসেল ও স্বামী আয়নাল হককে নিয়ে বসবাস করে আসছি। কিন্তু একই গ্রামের মহারাজ সওদাগর ও তার ছেলে সোহাগ সওদাগর আমাদের অসহায় ও দুর্বল পেয়ে আমার সম্পত্তি ও বাড়ী ঘর থেকে উৎখাত করতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ইতিপূবের্ তারা সামান্য বিষয় নিয়ে কয়েক বার সন্ত্রাসী হামলা করে মারধর করেছে। তা নিয়ে স্থানীয় পর্যায় গন্যমান্য ব্যক্তিরা শালিস বেঠক করতে চাইলে তারা আরো ক্ষিপ্ত হয়।

অপরদিকে রবিবার সকালে আমার ছেলে নিজেদের গাছ থেকে এক ছড়া সুপারী পাড়তে গেলে উক্ত বিবাদীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে ছেলেকে আহত করে। এমতাস্থায় আমি ও আমার স্বামী ছেলেকে উদ্ধার করতে গেলে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আমাদেরকেও আহত করে এবং সুযোগ পাইলে জীবনে শেষ করে দিবে বলে হুমকি দেয়। পরে আহত স্বামী আয়নাল হক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী গেলেও মা ও ছেলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে ভুক্তভোগিরা জানান।