ভান্ডারিয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মামুন হোসেন, ভান্ডারিয়া।।
আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপুর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, সহ সভাপতি মো. শহিদ মল্লিক, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আসমা সুলতানা জুথী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জুয়েল মুন্সি, পৌর যুবলীগের আহবায়ক শেখ ইমরান, উপজেলা ছাত্রলীগ এর আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আল আমিন সরদার প্রমূখ।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প স্তাবক অর্পন ও করোনার হাত থেকে মুক্তির লক্ষে জনসচেতনাতায় বিনামূল্যে মাষ্ক বিতরণ সহ উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৮ টি ফলদার গাছের চারা রোপন করা হয়।