ভান্ডারিয়ায় ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
ভান্ডারিয়ায় কুখ্যত মাদক ব্যবসায়ী মহিদুল ইসলাম (৩০) কে ১০০পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মহিদুল ইসলাম পার্শবর্তী রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের আব্দুল মন্নান হাওলাদারের ছেলে।

থানার উপ-পুলিশ পরিদর্শক আঃ কাইউম জানান, রোববার বিকেলে ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভিটাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মোড়ে মাদক বিক্রিকালে গোপন সংবাদে অভিযান চালিয়ে ১০০পিচ ইয়াবাসহ মহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, বহুদিন যাবত পার্শবর্তী উপজেলা থেকে এসে মহিদুল ইসলাম মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজ সোমবার পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।