ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ১০ পিস ইয়াবা আব্দুর রাজ্জাক (৩৬) নামের যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের বাবু শেখের বাড়ি পশ্চিম পাশের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রাজ্জক একই ইউনিয়নের মধ্য পৌকখালী গ্রামের হাবিবুর রহমান সিকদারের পুত্র।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশের একটি দল আব্দুর রাজ্জাক কে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার করা হয়েছে।