ভান্ডারিয়ায় চুরির অপবাদে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত

ভান্ডারিয়া প্রতিনিধি, বরিশাল।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজু খান নামে এক মাদ্রাসা ছাত্রকে মোবাইল চুরির অপবাদ এনে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার ধাওয়া গ্রামের রিক্সাচালক আল আমিন খান ও রোকেয়া বেগম এর ছেলে। তার মা অন্যের ঘরে ঝিয়ের কাজ করে সংসার চালায়।

আহত শিক্ষার্থীর মা রোকেয়া বেগম অভিযোগে জানান, গত বুধবার বিকালে উপজেলার ধাওয়া গ্রামের নলকাটা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্র মো: রাজু খান (১২) -কে একই গ্রামের জাকির ও তার ছেলে আমান তাদের গাছের সুপাড়ী পাড়ার কথা বলে বাড়ী থেকে ডেকে নেয় পৌর শহরের জামিরতলা গ্রামে এবং সেখানে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে তাকে জাকির ও তার ছেলে আমান ও তার স্যালক জাহিদ লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও মারধর করে গরুত্বর আহত করে। পরে খবর পেয়ে তার মা ও স্বজনরা উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে হাসপাতালের আর এমও ডাঃ আলী আজিমের অধিনে ৩ দিন ধরে নিবির পরিচর্যায় রয়েছে।