ভান্ডারিয়ায় দ্বিতীয় প্রেমে ব্যর্থ হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে আফছানা আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মৃত্যু আফছানা পিরোজপুর সরওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে।

মৃত্যু আফছানার আপন চাচা জামাল হাওলাদার ও থানা সুত্রে জানাগেছে, গত ২০২০ সালে নয়ন নামে একটি ছেলের সাথে সম্পর্কের মাধ্যমে আফছানার বিয়ে হয়। তার সাথে বনিবনা না হওয়ায় ওই বছরের শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এর পরে উপজেলা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদী প্রবাসী সজিবের সাথে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পারিবারিক ভাবে বিয়ের কথা বার্তা হয়। কিন্তু কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার রাতে আফছানা প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। রবিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে তার ছোট ভাই আফ্রিদী জানান।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে। তদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য জানা যাবে। থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেছে।