ভান্ডারিয়ায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
নোয়াখালীর বেগমগঞ্জে পৈচাশিক নির্যাতন ও ধর্ষণ, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ, শামীমাবাদে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণের প্রতিবাদে পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার (১০ অক্টোবর) স্টুডেন্ট কমিউনিটি ফর জাস্টিস এর ব্যানারে স্থানীয় শহিদ মিনার চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বেলা ১০টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টার মানববন্ধন কর্মসূচীতিতে বক্তৃতা করেন সংগঠনের নির্বাহী সদস্য হৃদয় হালদার, কাজী হিযবুল্লাহ, অনুপ হালদার, আসিফ খান। বক্তারা নূসরাতসহ ধর্ষণ নিপিরণ ও নির্মম হত্যাকান্ডের বিচারের দাবী জানান।