ভান্ডারিয়ায় প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে শেষ হল দুর্গাপূজা

ভান্ডারিয়া প্রতিনিধি।।
ভান্ডারিয়ায় উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউর মন্দিরসহ উপজেলার ৪৩টি মন্দিরের পুরহিতের মন্ত্রপাঠে বিজয়া দশমীবিহিত পূজা এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ পাঁচ দিনব্যাপী ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার সকালে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার বিজয়া শোভাযাত্রা হয়নি। প্রতিমা বিসর্জন কালে দূর্গার নারী ভক্তরা উলুধ্বনী ও সঙ্খ বাজায় এবং পুরুষ ভক্তরা আলঙ্গিনের মধ্য দিয়ে পরশপর কুশল বিনিময় করেন এবং অনেকে অশ্রুশিক্ত হন এবং প্রতিমা বিসর্জন শেষে ভক্তরা শান্তি জল গ্রহন করে।

এদিকে উপজেলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডব পরিদর্শন করেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন,পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. হাসান মোস্তফা স্বপন, ওসি এস এম মাকসুদুর রহমান, জাতীয়-পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এহসাম হাওলাদার।