ভান্ডারিয়ায় বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে দুই দফায় গণধর্ষশের শিকার গৃহবধূ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাজীপুর গ্রামে (২৫ মার্চ) বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে এক গৃহবধূ (২৮) গণধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার করেছে।

জানা গেছে, শামীম হাওলাদার নামে পরিচিত এক যুবকের সাথে ওই গৃহবধূ মোটর সাইকেলে করে ঘুরতে বের হয়। এরপর অন্য আরও তিন যুবকসহ শামীম ওই গৃহবধূকে সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ পূর্ব গাজীপুরে একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পার্শবর্তী একটি রাস্তার উপর ফেলে রেখে যায়।

পরবর্তীতে ওই গৃহবধুকে সেখানে একা দেখতে পেয়ে আরও চার যুবক তাকে ভান্ডারিয়ায় পৌছে দেওয়ার কথা বলে আরেকটি কলা বাগানে নিয়ে সেখানে তাকে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভান্ডারিয়ায় ফিরে এসে বিষয়টি পুলিশকে জানায়।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে উপজেলার গাজীপুর গ্রামের রশিদ খন্দকারের ছেলে সম্রাট খন্দকার (২৭), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২২), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার, নূরুল হাই হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (২৫), হানিফ তালুকদারের ছেলে অহিদুল ইসলাম তালুকদার (২২), সেকেন্দার আলী হাওলাদারের ছেলে হোসেন হাওলাদার (২৪), বড় কানুয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে শামীম হাওলাদার এবং অজ্ঞাত আরও এক যুবককে আসামী করে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ওই রাতেই এ এস আই আমিনুল ইসলাম ও এ এস আই পনির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযুক্তদের মধ্যে শামীম, ইব্রাহিম, রব্বানী, মিরাজ, হামিদ ও অহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ।
সকালে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের জানান ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।