ভান্ডারিয়ায় ভবন নির্মাণে বাধার পর দুই পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
জমিজমার বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়ায় পাকা ভবন নির্মানে বাধা দেয়ার পর দুটি পরিবারের বাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারেণে ভুক্তভোগি পরিবার দুটি এক প্রকার অবরুদ্ধ ভাবে মানবেতর জীবন যাপন করছে। অবরুদ্ধ পরিবার দুটো হলো- উপজেলার সিংহখালী গ্রামের মৃত খবিরদ্দিন হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদার (নুরু) ও আব্দুল আজিজের ছেলে আব্দুর রহমান।

ভুক্তভোগি পরিবারের সদস্য নুর ইসলাম হাওলাদার (নুরু) অভিযোগে জানান, উপজেলার সিংহখালী গ্রামে আমার ক্রয়সুত্রে মালিকানা সম্পতিত্তে পাকা ভবন করার জন্য গত ৪/ ৫ বছর আগে পিলার নির্মান করেছি। ওই পিলার ধরে বর্তমানে ভবন নির্মান করতে গেলে একই গ্রামে মৃত ওয়াজেদ আলী হাওলাদারের ছেলে ভূমিদস্য হিরু মাঝি সন্ত্রাসী মোস্তফাসহ ভাড়াটিয়া লোকজন নিয়ে বাধাঁ দেয় এবং ভবনের পাশে থাকা দুই পরিবারে যাতায়াতের রাস্তা তিনি দাবি করে ভেড়া দিয়ে আটকে দেয়। পাকা ভবন নির্মানে বাধা ও দুটি পরিবারের রাস্তা ছেড়ে দিতে হিরু মাঝি নগত মোটা অংকের চাদঁ দাবী করে আসছে। উক্ত টাকা দিতে অস্বীকার করলে গত ২১ আগষ্ট ভবনের কাজ বন্ধ করতে আদালতে ১৪৪/১৪৫ মামলা করে চাদাঁবাজ হিরু মাঝি।

তিনি আরো জানান, আমাদের বসতভিটার পাশে হিরু মাঝির কোন সম্পত্তি নেই। আসলে হিরু মাঝি একটা বড় ধরনের ভূমিদস্যু। রাস্তা বন্ধ করে দিছে। আমরা ৭ দিন ধরে বাড়ী দিয়ে বের হতে পারিনা। তিনি আমাদের জমির পাশে অন্য ওয়ারিশের জমি রাতারাতি দখল করে পুকুর খনন করে তাতে মাছ ছেড়ে অবৈধ ভাবে দখল করে আছে। তিনি যে সুত্রে জমি দাবি করে তার সেই জমিদাতারা তাদের জমি আগেই বিক্রি করে দিছে।

এ বিষয়ে হিরু মাঝির কাছে জানতে চাইলে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দাগে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে। জমিজমার বিরোধ নিয়ে তিনি আদালতে মামলাও করেন বলে জানান।