ভান্ডারিয়ায় মাদক সেবীর ছুরিকাঘাতে মা-ছেলে আহত

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে মাদক সেবীর ছুরিকাঘাতে মা-ছেলে জখম হয়েছেন। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় আহত জোসনা বেগম (৫৫) বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জোসনা বেগম বলেন, আমি উপজেলার ১ নং ভিটাবাড়ীয় ইউনিয়নের উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে মৃত রশিদ ফরাজীর স্ত্রী। একই গ্রামের নুর মোহাম্মাদ ফরাজীর ছেলে ট্রাক ড্রাইভার জসিম ফরাজী বেশ কিছুদিন পূর্বে আমার ছেলে সাইদুল ফরাজীকে (২৮) তার ট্রাকে হেলপার হিসেবে কাজ দেয়। উক্ত ট্রাক ড্রাইভার জসিম বিভিন্ন নেশা দ্রব্য সেবন করায় আমার ছেলে ভয়ে ট্রাকের কাজ ছেড়ে বাড়ী চলে আসে। ট্রাক থেকে ছেলে হঠাৎ চলে আসা এবং লোকজনকে বলে দেয়ায় ক্ষিপ্ত জসিম ফরাজী। এমতাবস্থায় সোমবার সকালে মাদক সেবী জসিম ফরাজী লোকজন নিয়ে আমার বাড়ীর সামনের রাস্তায় আসে। তখন আমার ছেলেকে একা পেয়ে তার মাথার উপর চাকু দিয়ে আক্রমন করে জসিম। এতে তার বাম চোখের নিচে লাগিয়া রক্তাক্ত জখম হয়। এ সময় আমি ছেলের ডাক চিৎকার শুনে এগিয়ে এলে জসিম,মাহিনুর বেগম, বেল্লাল, শফিকুল হাওলাদার,বিউটি বেগম লাঠিসোটা দিয়ে আমাকে মারধর করে আহত করে এবং জীবন নাশের হুমকি দিয়ে যায়।

আহত মা ও ছেলে ভান্ডারিয়া হাসপাতালে গত ৫ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভা-ারিয়া থানায় মামলার প্রস্ততি চলছে বলে ভুক্তভোগিরা জানান।