ভান্ডারিয়ায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
ভান্ডারিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে বুধবার (২৭ অক্টোবর) বিকেলে র‌্যালি, আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের কোষাদক্ষ্য মো: রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য ম.মহিউদ্দিন খান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপি নেতা ওয়াসিম মান্নান উৎপল,আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বাপ্পী, জেলা ছাত্রদল নেতা মাইনুল ইসলাম সওন, উপজেলা যুবদল নেতা মো: মামুন হোসেন মুন্সী,জিয়াদ মুন্সী,ম.মিজানুর রহমান মিজান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি/ সাধারণ সম্পাদক ও দলীয় নেতৃবৃন্দ।