ভান্ডারিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) ভান্ডারিয়া ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফায়জুর রশিদ খসরু, সহসভাপতি নিজামুল হক নান্না, আঃ রশিদ মৃধা টুঙ্গীপাড়া আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক প্রমূখ।

এদিকে ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল মাদ্রাসায় এ দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ মো. ফারুক হোসাইন।