ভান্ডারিয়ায় শেখ রাসেল দিবস উদযাপন না করায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় শেখ রাসেল দিবস পালন না করায় উপজেলার ২৪ নং দারুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর জাতীয় ভাবে সারা দেশে অদম্য শেখ রাসেল দিবস পালন করার দিনে ভান্ডারিয়া উপজেলার ২৪ নং দারুলহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবসটি উদ্যাপন না করায় পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে ভান্ডারিয়া উপজেলা শিক্ষা অফিসার ওই প্রধান শিক্ষককে ২কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নসীর উদ্দিন খলিফা জানান, সরকারি ভাবে দিবসটি পালন করায় বিষয়টি রাস্ট্রীয় সিদ্ধান্ত। তা না মানার কারনে তাকে (প্রধান শিক্ষক কে) ২দিনের মধ্যে কারন দর্শানোর নোটিশ ১৮ অক্টোবর ই দেয়া হয়েছে। এবং ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো. নজরুল ইসলাম মোল্লাকে সরেজমিন তদন্তপূর্বক রিপোর্টদেয়ার জন্য বলেছি। রিপোর্ট হাতে পেলেই তা জেলা কর্মকর্তার কাছে তাৎক্ষণিক পৌঁছে দেয়া হবে। ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত তার হাতে।