ভান্ডারিয়ায় সরকারি জমি ও অন্যের রাস্তায় বিল্ডিংয়ের সিড়ি নির্মানের অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সরকারি জমি ও প্রতিপক্ষের চলাচলের রাস্তা বন্ধ করে পাকা ভবনের সিড়ি নির্মান করার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ওই প্রভাবশালী গত দুই দিন ধরে এ কাজ চালিয়ে যাচ্ছে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজারে। এ ঘটনায় ভুক্তভোগি আবু বকর ছিদ্দিক সোমবার (২৬ জুলাই) রাতে ভান্ডারিয়া থানায় প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সুত্রে জানা গেছে, উপজেলার পৈকখালী গ্রামের বাজার এলাকার মৃত আসমত আলী শরীফের ছেলে আঃ রহমান ওরফে ফারুক শরীফ এর বিল্ডিং ও একই গ্রামের আলী আকবর ফরাজীর ছেলে মো: আবু বকর ছিদ্দিকের জমি ও পাকা ভবন পাশাপাশি। ওই দুই ভবনের মাঝ দিয়ে আবু বকর ছিদ্দিকের চলাচলের একটি রাস্তা বন্ধ সহ পাশবর্তি ভান্ডারিয়া- কাঠালিয়া মহাসড়কের সরকারি রাস্তার জমি দখল করে জোড়পূর্বক প্রতিপক্ষ ফারুক শরীফ তার পাকা বিল্ডিং এর সামনে পাকা সিড়ি নির্মান করছে। এতে আবু বকর ছিদ্দিক বাধাঁ দিলে প্রতিপক্ষ আঃ রহমান ওরফে ফারুক শরীফ ও তার দুই ছেলে হাসান এবং মাহমুদ তাকে বিভিন্ন ধরনের গালাগালিসহ জীবন নাশের হুমকি প্রদান করে।

আবু বকর ছিদ্দিক বলেন, প্রতিপক্ষরা অনেক প্রভাবশালী। জোড় করে আমার রাস্তা ও সরকারি রাস্তার জমি দখল করে রাতের আধারে পাকা সিড়ি করে চলছেন। তারা যে কোন সময় আমাকে ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।

এ ব্যাপারে প্রতিপক্ষ আঃ রহমান ফারুক শরীফের সেলফোনে কল দিলে তিনি সরকারি ও প্রতিপক্ষের রাস্তা দখলের বিষয়টি এড়িয়ে গিয়ে ফোন কেটে দেয় ।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো: হুমায়ন কবির বলেন, তিনি মঙ্গলবার ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে শনিবার উভয় পক্ষকে সিদ্ধান্ত জানানো হবে।