ভান্ডারিয়ায় সরকারী খাল ও সিড়ি দখল করে পাকা ভবন নির্মাণ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের মিয়াবাড়ী মাদ্রাসা বাজার সংলগ্ন সরকারী খাল ও মসজিদের পাকা সিড়ি দখল করে পাকা ভবন নির্মান করার অভিযো পাওয়া গছে। স্থানীয় মিয়া বাড়ী মাদ্রাসা বাজার ব্যবসায়ীসহ সকলের সুবধিার জন্য সরকারী ভাবে মাঝি বাড়ি খালরে উপর নির্মিত পাকা সিড়ি হওয়ার পর থেকে বছরের পর বছর মুসল্লীরা ওযু, ব্যবসায়ীরা গোসল, শত শত নারী-পুরুষ ও মিয়া বাড়ী দাখিল মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থীরা সিড়ি দিয়ে খালের পানি ব্যবহার করে আসছে। কিন্তু স্থানীয় ভূমিদস্যু প্রভাবশালী পারূল বেগম ও তার ছেলে প্রিন্স তালুকদার এবং আবদুল লতফি তালুকদার এর ছেলে বাদল তালুকদারসহ এলাকার কছিু কুচক্রি মহলকে সাথে নিয়া খালের ওপর নির্মিত জনগুরুত্বপূর্ণ সিড়ি দখল করে রাতের আধারে পাকা ভবনের কাজ চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষক খন্দকার রেজাউল করিম, ব্যবসায়ী সেলিম, মসজিদের ইমাম সিড়ি নির্মানে বাধা দিলেও তারা না শুনে কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।

রবিবার (১০ অক্টোবর) স্থানীয় ইউপি সদস্য সওকত হোসেন সেপাহী জানান, খাল দখল করে কাজ শুরু কথা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধের জন্য বলে আসি।

স্থানীয় মসজদিরে মুসল্লী রুহুল আমিন তালুকদার, খালেক খন্দকার, জাকির হোসেন খন্দকার, আব্দুল জলিল খন্দকার, দুলাল খন্দকার, কাঞ্চন আলী ও সওকত হোসেন তালুকদার সহ গ্রামবাসীর দাবী সরকারী খালের সিড়িটি যেনো দখল করতে না পারে তার জন্য কর্তৃপক্ষরে কাছে জোর দাবি জানান।