ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৯

ভান্ডারিয়া প্রতিনিধি।।
ভান্ডারিয়া উপজেলায় রবিবার (১৪ মার্চ) হাবীব মীরা (৬০) নামের এক বৃদ্ধ এর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং শিশুসহ ৯ জন যাত্রী আহত হয়েছেন। হাবীব মীরা পার্শ্ববর্তি উপজেলা ইন্দুরকানী গ্রামের মৃত ওহাব মীরার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানাগেছে, রবিবার দুপুর ১২ টার দিকে ভান্ডারিয়া থেকে একটি অটোরিকশা নিহত হাবীবসহ মোট ১০ জন যাত্রী চরখালী যাওয়ার পথে ভান্ডারিয়া গামী আখি পরিবহন নামের একটি মালবাহী ট্রলি মঠবাড়ীয়া-পিরোজপুর মহাসড়কের বাইপাস মোড় সংলগ্ন রাস্তায় সরাসরি ধাক্কায় দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে হাবীব মীরা নামের ওই বৃদ্ধা গাড়ী চাপায় ঘটনা স্থলে মৃত্যু হয়। এতে অটোরিকশার ড্রাইভার ও শিশু সহ আরো ৯ জন যাত্রী গুরুত্বর আহত হন।

খবর পেয়ে স্থানীয় জনগণ, ফায়ারসার্ভিস ও থানা পুলিশের সহযোগিতায় তাৎক্ষনিক ভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এবং কর্তব্যরত চিকিৎসক ডা: আলি আজিম তালুকদার বৃদ্ধ হাবীব মীরাকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন- কথা (৭),কৃষ্ণা (১৩),কামরুল (৪০),তাসলিমা (৪০),ফারজানা ইসলাম মীম (১৬),মীনতি হালদার (৩৫),মানিক (৩৩),মমতাজ (৫৭),জলিল শেখ (৬৫)।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলি আটক করা হয়েছে এবং ট্রলির ড্রাইভার ও হেলপার পলাতক থাকায় তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।