ভান্ডারিয়া নদীতে সিমেন্ট বোঝাই কার্গো ডুবি, মালিকের লাশ উদ্ধার

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন কঁচা নদীতে ফয়সাল-২ নামের সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ নোঙ্গর করা অবস্থায় ডুবে গিয়ে জাহাজ মালিক মো. কাইউম মারা গেছেন। সে মোড়েলগঞ্জ উপজেলার শহীদ মাঝির ছেলে। নদী ভাঙনের কবলে বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টিল বাডি কার্গো জাহাজটি মোংলা বন্দর থেকে বসুন্ধরা গ্রুপের ১ হাজার ৯ শত বস্তা কিংব্রান্ড সিমেন্ট নিয়ে বরিশালে যাচ্ছিল। সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার পশ্চিম জুনিয়া এলাকায় পৌঁছলে, তারা সেখানে জাহাজটি নোঙ্গর করে রাত্রী যাপনের স্বিদ্ধান্ত নেন। রাত আটটার দিকে সেখানে নদী ভাঙন শুরু হলে একটি বড় এলাকাসহ (১৫ শতক জমি) খরস্রোতা কঁচা নদীকে জাহাজটি ডুবে যায়।

এসময় জাহাজের আরোহী আঃ মান্নান এবং ফয়সাল তীরে উঠতে সক্ষম হলেও জাহাজ মালিক কাইউম নিখোঁজ হন। শুক্রবার সকালে নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পরে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল জাহাজ মালিক মো. কাইউম এর মরদেহ উদ্ধার করে।