ভান্ডারিয়া পৌর শহরে চুরি

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা পৌর শহরে পূর্ব ভান্ডারিয়া এলাকায় হাজী মোশারেফ জোমাদ্দারের টিনসেটের পাকা ভবনের জানালা ভেঙে বিপুল পরিমান স্বর্নালংকার, নগদ টাকা, চেক বই, দলিল পত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় হাজী মোশারেফ জোমাদ্দার রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

হাজী মোশারেফ জোমাদ্দার জানান, শনিবার সন্ধায় তিনি ও তার স্ত্রী ভান্ডারিয়া বন্দরে মেয়ের বাসায় প্রয়োজনীয় কাজে যান এবং রাত ৮ টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে ঘরে ভাঙা জানালা দিয়ে ঘরে প্রবেশ করে দেখি চোরেরা স্টিলের আলমিড়া ভেঙে ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি চেক বই, সম্পত্তির দলিল পত্র,নগত ৫৬ হাজার ৫ শত টাকা, একটি ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, স্বর্ণের ৪টি রুলি, ৪ ছড়া চেইন , ৪ জোড়া কানের দুল, ৬ টি হাতের আংটি, ৪ টি গলার হার সহ মোট ২০ ভরি স্বর্ণালংকার চোরেরা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্নের বাজার মূল্য ১৪ লাখ টাকা।

ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো: আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন।