ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের আধুনিক এটিএম বুথ উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ডে ব্যাংকের একটি আধুনিক (ঈজগ মেশিন) এটিএম বুথ উদ্বোধন করেছে।
রবিবার বিকালে বুথটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মোঃ নুর-ই-আলম জিয়া, ভান্ডারিয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস তালুকদার, পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন শিকদার, আঃ কাদের হাওলাদার, স্যামস্যাং প্লাজার পরিচালক আল আমিন ওমরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা।

শাখা ব্যবস্থাপক মোঃ নুর-ই-আলম জিয়া বলেন, সিআরএম মেশিন চালুর মাধ্যমে ভান্ডারিয়া শাখা এখন তার সেবার সীমানা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কারণ, এখানে ২৪ ঘন্টা এক মেশিনে টাকা জমা ও উত্তোলন করার চমৎকার সুযোগ রয়েছে। এ নিয়ে ব্যাংটির দুটি বুথ স্থাপন হলো।