ভান্ডারিয়া শীতার্তদের মাঝে কম্বল বিতারণ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় শীতার্ত দরিদ্র ৫ শত পরিবারের মাঝে কম্বল ও মাস্ক বিতারণ করেছে সমাজ কল্যাণ মুলক সংস্থা ড্রীম বাংলা ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মঞ্জু মার্কেটে ড্রীম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা সভাপতি প্রবাসী মোঃ সাঈদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতারণের আয়োজন করা হয়।

সংস্থার কর্যালয়ে কম্বল বিতারণকালে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, সমাজ সেবক সামজিদ মিয়া, সাবেক ইউপি সদস্য বাতেন হাওলাদার, সমাজ সেবক নুর মোহাম্মদ খলিফা, ড্রীম বাংলা ফাউন্ডেশনের সহ সভাপতি আবু বকর ছিদ্দিক, ফারুক মুন্সী, শাহজাহান হাওলাদার, গিয়াস উদ্দিন দুলাল, মাষ্টার আনোয়ার মীর, ইউপি সদস্য বাদল খলিফা প্রমুখ।

উল্লেখ্য: প্রবাসী মোঃ সাঈদ চৌধুরী এলাকার অসহায় মানুষের সেবায় ড্রীম বাংলা ফাউন্ডেশন প্রতিষ্ঠান করেন এবং সমাজের অসহায় দরিদ্রসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে দাপে দাপে সহায়তা দিয়ে আসছে।