ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী সচিবের অর্থায়নে দুটি ভেন্টিলেটর প্রদান

ভান্ডারিয়া প্রতিনিধি।।
কভিড ১৯ সঙ্কটাপন্ন রোগীদের চিকিৎসার সহয়তার জন্য ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি ভেন্টিলেটর দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ভান্ডারিয়া উপজেলার কৃতী সন্তান তোফাজ্জল হোসেন রিপন মিয়া। তার ব্যক্তিগত তহবিল থেকে এই ভেন্টিলেটর দুটি ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেকে উপহার দেন তিনি।

শনিবার সচিবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ.এম. জহিরুল ইসলামের এর হাতে ভেন্টিলেটর দুটি তুলে দেন। এ সময় ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের একাধীক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।