ভারতের স্বাধীনতা দিবসে অবসরের ঘোষণা ধোনির

স্পোর্টস ডেস্ক।।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক এবং দুই বারের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনি। শনিবার (১৫ আগস্ট) নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

ধোনি তার পোস্টে লেখেন, আপনাদের ভালবাসা এবং সর্বত্র সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমাকে ১৯.২৯ (সন্ধ্যা ৭.২৯ মিনিট) থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে বিবেচনা করতে সবাইকে আহ্বান করছি।