ভালোবাসার নীলাভ রং

ভালোবাসার নীলাভ রং
-মোহাম্মদ এমরান।

যদি কখনও হেরে যাই
পড়ে যাই ছলনায় তোমার!
তুলবে কি হাতটি ধরে
নাকি ঠেলে দিবে কুয়োর ভিতর?

জীবনের কঠিন পথে
চলতে যদি হয়গো একা!
ভালোবেসে কি লাভ বলো
কি কারণে হয় গো দোকা?

তোমাকে কখনও বাসিনি ভালো
এ কথাটি হয় যদি ঠিক!
কখনও মুছিনি হৃদয় থেকে
এ কথাটি নয তো বেঠিক!

হৃদয়টাকে নিংড়ে যদি
নাইবা ঝরে মিশ্রি বুলি!
কেনইবা বইবে এ জীবন
মরণ যাবৎ পেখম খুলি?

হঠাৎ যদি মরে যাই
ছেড়ে যাই সুনীল ভূবন!
স্মৃতিগুলো চাপা দিবে ময়লার স্তূপে
নাকি আগলে রাখবে হৃদয়ে করে আপন?