‘ভালো থেকো তোমরা সবাই, গুড বাই’ অতঃপর স্কুলছাত্রীর লাশ!

বেতাগী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার বেতাগীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলছে লাশ টেবিলের উপর ছোট্ট একটি চিরকুট লেখা ছিলো-‘ভালো থেকো তোমরা সবাই, গুড বাই’ তবে এখনো এর কোন কারন খুঁজে পায়নি মেয়েটির পরিবার ও থানা পুলিশ। তবে সহপাঠিদের বক্তব্যনুযায়ী প্রেম সংঘটিত ঘটনা হতে পারে বলে ধারণা অনেকের।

রবিবার (০৬ ডিসেম্বর) ভোর রাতে বেতাগী পৌরসভার ৮নং ওয়ার্ড সংলগ্ন দ্বিতীয় টাউন ব্রিজ এলাকার বাসিন্দা মোসা রুমা আক্তারের মেয়ে ইসরাত জাহান নেহা (১৪) নিজ বাসায় গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। নেহা বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করতেন।

স্থানীয়দের সাথে কথা বললে জানা যায়, ওই বাসায় মা ও মেয়ে দুজনই থাকতো। রবিবার সকালে মেয়েটির মা রুমা আক্তারের ডাক চিৎকার, কান্নায় প্রতিবেশীদের হঠাৎ ঘুম ভেঙ্গে যায় । পরে সবাই বাসার মধ্যে ঢুকতেই দেখে ফ্যানের সাথে নেহার ঝুলন্ত লাশ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,লাশ ময়না তদন্তের জন্য বেতাগী থানা পুলিশ উদ্ধার করেছেন। মর্গে পাঠানো হয়েছে।