ভাষানচরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হামলায় নারীসহ আহত ৫

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলাতলা গ্রামের মোঃ পলাশ হাং (৩০) ও তার স্বপরিবারের ওপর হামলরায় নারীসহ ৫ জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৮ জুলাই) সকাল ১১ ঘটিকায় গুদিঘাট সরকারি পুকুর পাড় ঘটনা ঘটে।

আহত সূএ জানায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ৬ নং ওয়ার্ডের কাদামাখা গ্রামের বিএনপি ওর্য়াড সভাপতি নান্নু প্যাদার নেতৃত্বে নাহিদ প্যাদা (২২) নাবিল প্যাদা (২০) শাহআলম প্যাদা, মিজান প্যাদাসহ ৫/৬ জন ওত পেতে থাকে। তাদের হাতে থাকা লাঠিসোটা দিয়ে পেটায়।

হামলায় আহত হয় মোঃ পলাশ হাং, স্ত্রী মনিকা বেগম (২৪), বড় ভাই আমির হোসেন (৩৫), স্ত্রী নুসরাত বেগম (২৬), মা নুরজাহান বেগম (৫৮)।

আহতদের মধ্যে দুইজন স্থাণীয়ভাবে চিকিৎসা নেয়। দুই ভাই মুলাদী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়। এ ঘটনায় কাজীরহাট থানায় মামলা করবে বলে জানা গেছে।