ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা বদরুল আলম বেনুর ইন্তেকালে শোক প্রকাশ

রূপালী বার্তা।।
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দফাদার বাজরের মেডিসিন ব্যবসায়ী, হাজীকান্দা গ্রামের বাসিন্দা বদরুল আলম (বেনু ডাক্তার) আর নেই। (ইন্নানিল্লাহি…রাজিউন)।

রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও নাতীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ এশার মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ভাষানচর সাবেক বিএনপি নেতা বদরুল আলম বেনু ডাক্তারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও যুব নেতা এবং ২০১৮ সালের বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী কেএম নুরুর রহমান জাহাঙ্গীর। বরিশাল উত্তর জেলার যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবির উদ্দিন আফসারী, উত্তর জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মনিরউজ্জামান শিমু, ভাষানচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক শ্রমিক নেতা শাহ-আলম হাওলাদার, ভাষানচর ইউনিয়নের সহ-সভাপতি মো. জিলান হায়দার নাসির, ভাষানচর ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম (বাবলু) চৌধুরী, ভাষানচর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম বাদল, ভাষানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক হোসেন, অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলন ও বিদ্যানন্দনপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. দলিল উদ্দিন বেপারীসহ এলাকার সর্বস্তরের মানুষ।