ভাসমান মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি

লালমোহন প্রতিনিধি, ভোলা।।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আসে বছরের অন্যতম শ্রেষ্ঠ দিনটি। সেই দিনটি ঈদুল ফিতরের দিন। মুসলিম জাহানের হাজার বছরের ঐতিহ্য ও বৃহত্তম উৎসব। এই দিনে শোক-দুঃখ ভুলে উল্লাসে মেতে ওঠে গোটা মুসলিম বিশ্ব। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার সবকিছু ওলটপালট। একদিকে মৃত্যুর হাতছানি অন্যদিকে ক্ষুধার যন্ত্রণা। এমন সময়ে এলো ঈদ। এই ঈদ সম্পূর্ণ ব্যতিক্রমি। এমন ঈদের সাক্ষী পূর্বে কখনো হয়নি মুসলিম জাতি। এমন অপ্রত্যাশিত ঈদে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ব্যতিক্রমি এক আয়োজন করে লালমোহনর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদান শিকড়ে লালমোহন ’।

ঈদের দিন বিরানি রান্না করে ভোলা লালমোহন লঞ্চঘাট, সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক , স্টুডিয়াম লালমোহন চৌরাস্তা হাসপাতাল গেট এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে বিতরণ করে এই সংগঠনের একদল তরুণ।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোহেল রানা বলেন, রক্তদানের পাশাপাশি এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে কিভাবে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব আমরা এটা নিয়ে সর্বদা কাজ করে যাবো। যারা চিকিৎসার অভাবে ভুগছেন তাদের চিকিৎসার ব্যবস্তা করা, ক্ষুধার্তদের খাবারের ব্যবস্থা করা, কর্মহীনদের কাজের ব্যবস্থা করা এবং কিভাবে বয়ষ্কদের শিক্ষার ব্যবস্থা করা যায় এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও, বলেন এটি একটি নন-প্রোফিট অরগানাইজেশান। মানুষের কল্যাণে এই সংগঠন সব সময় কাজ করে যাবে।

খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেছেন মোঃওমর হাওলাদার, মোঃ সোহেল সরদার, মোঃ শামিম হোসেন মোঃ ইমন, মোঃ আবি আবদুল্লা, মোঃ শাকিব, রেজাউল ইসলাম হায়াত ও মোঃ ফিরোজ হোসেন।