ভাষানচর ইউনিয়ন বিএনপির নেতার মৃত্যুতে নুরুর রহমান জাহাঙ্গীরের শোক

রূপালী বার্তা।।
ভাষানচরের কৃতি সন্তান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবুর শ্বশুর এবং ভাষানচর ইউনিয়নের সিনিয়ির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম (বাবলু) চৌধুরীর বাবা কুতুবউদ্দিন (রাজন) চৌধুরীর মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে (বরিশাল-০৪) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর।

প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১২ টার দিকে সাবেক বিএনপি নেতা কুতুবউদ্দিন (রাজন) চৌধুরীর ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।