ভোলায় বিএনপি নেতার ত্রাণ বিতরণ

রূপালী ডেস্ক।।
সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের পুত্র ও ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফের উদ্যোগে দেড় শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে সোমবার (০৭ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা বেড়িবাধ সংলগ্ন এলাকায় নদী ভাঙনের শিকার, বর্ণাত্য দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, বিএনপি নেতা রাসেল মাহামুদ, নোমান চেয়ারম্যান, শাহীন কাদের, আব্দুল লতিফ টিটু, খায়রুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।