ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

ভোলা প্রতিনিধি॥
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অহংকার বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের রত্নগর্ভা মা মোসাম্মত মালেকা বেগম মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ভোলা সদর উপজেলার আলীনগড়ের মোটুপি গ্রামে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অনেকগুনাগ্রহী রেখে গেছেন।

রত্নগর্ভা মা মোসাম্মত মালেকা বেগমের মৃত্যুতে শোক ও শোকসমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারন সম্পাদক আবদুল মোমিন টুলু, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুনুর রশীদ ট্রুমেন, ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামন, জেলা মুক্তি যোদ্ধা সংসদেও পক্ষে দোস মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যক্ষ মোস্তফা কামাল, সেক্রেটারী আমীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা বিজেপীর সভাপতি (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম রতন, সেক্রেটারী মোতাছিম বিল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক,সংগঠনের নেতৃবৃন্দ। তার মৃত্যুর পর বিভিন্ন সরকারী ও রাজনৈতিক দলের পক্ষণ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিকেল ৫টা ২০ মিনিটে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল ঈদগাহে নামাজে জানাজা শেষে ভোলা সদর উপজেলার আলীনগড়ের মোটুপি গ্রামে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। উল্লেখ ২০০৫ সালের ২০সেপ্টেম্বর তার স্বামী হাবিলদার হাবিবুর রহমান মারা যান।