ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ভোলা প্রতিনিধি।।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্নসাত, ভর্তিতে অনিয়ম, কর্মচারীদের ভয় দেখিয়ে উৎকোচ গ্রহনসহ নানা অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মলন করেছেন অভিভাবকরা। বৃহস্পতিবার ( ০১অক্টোবর) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে ৮ম শ্রেনীর ছাত্র আবিদ আলমগীরের মা নাসিমা বেগম বলেন, নিয়ম অনুযায়ী আমার ছেলে ভর্তির অনুমতি থাকলেও উৎকোচের বিনিময়ে ভর্তি করান। ৩য় শ্রেনীর ৭৯ রোলের জাকারিয়া আলজাবেরকে বাদ দিয়ে দেড় লাখ টাকার বিনীময়ে মাহতাব মাহমুবকে ভর্তি করান। বিদ্যালয়ের কর্মচারী নাজিউর রহমান বাচ্চু তার অনিয়মের বিরোধিতা করার কারনে সাময়িক বহিস্কার করেন। পরে ১লাখ টাকার বিনীময়ে তাকে পূর্ণবহাল করেন। এছাড়াও বিদ্যালয়ের গাছ বিক্রি, নাস্তার টাকা আত্নসাৎসহ নানা অনিয়ম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিবাক নাজমা বেগম, সাহিদা বেগম, নাসিমা বেগম, মনোয়ারা বেগম, আয়েশা বেগম।

এ বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনকে ফোন দিলে রিসিব করে সাংবাদিক পরিচয় জেনে ফোনটি বন্ধ করে দেন।