মঙ্গলসিকদারে বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে গ্রাহকদের ভোগান্তি চরমে

মোঃ নাঈম, লালমোহন (ভোলা)।।
ভোলা লালমোহনের মঙ্গল সিকদার বাজারে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে নষ্ট হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঙ্গল শিকদার বাজার এলাকায় হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ধলী গৌর নগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজার এলাকায় হাসপাতাল রোডে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে নষ্ট হওয়ায় গ্রাহকদের ভোগান্তি হয়।অত্র এলাকায় নষ্ট হওয়া ট্রান্সফরমার থেকে অনেকগুলো বাণিজ্যিক মিটার শিল্প কারখানার জিপি মিটার রয়েছে। মিটার নষ্ট হওয়ার পর খবর পেয়ে অফিস থেকে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শনে যায় কিন্তু তারা ট্রান্সফরমার মেরামত বা সংযোজন না করে চলে আসেন।এ নিয়ে স্থানীয় গ্রাহকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হতে দেখা যায়।

এ বিষয়ে হোসেন ওয়েল মিলের পরিচালক ও মালিক আবুল কালাম অভিযোগ করে জানান, বিদ্যুতের ট্রান্সফরমার লাগাতে আসা লোকজন আমাদের কাছ থেকে টাকা চেয়েছে। টাকা না দেয়ার কারণে তারা ট্রান্সফরমার লাগায়নি। ট্রান্সফরমার পড়ে একটি রিকশা ও ভাংচুর হয়েছে। কিছু লোক তাদের কাছে রিকশার ক্ষতিপূরণ চেয়েছে।

লালমোহন জোনের পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন আহসান জানান, ক্ষতিগ্রস্থ গ্রাহকরা আমাদের কাছে এসেছে। আমি তাদের বুঝিয়ে বলেছি। শিল্প কারখানা, নেটওয়ার্ক এসব ট্রান্সফরমারের জন্য অফিসে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে যাবেন। এটা সরকারি নিয়ম বলে বিদ্যুত অফিস থেকে জানানো হয়।

এ ব্যাপারে অত্র এলাকার জনগণ ঊর্ধতন কর্তৃপক্ষের সু দৃস্টি কামনা করছেন এবং অতিদ্রুত নতুন ট্রান্সফরমার সংযোজন করে বিদ্যুৎ সর্বরাহ নিশ্চিৎ করার দাবী জানান।