মটরসাইকেল না দিয়ে থাপ্পর দিলো শশুর, কাজীরহাটে মেয়ে জামাইর আত্মহত্যা

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মেহন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাড়িয়া-গোসাইদিয়া গ্রামের জামাতা মমিন মীরের গালে থাপ্পর দিলেন শ্বশুর জহির মীর। এ অপমান সইতে না পেরে বাসায় গিয়ে কিটনাশক পান করে মমিন মীর।

পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মারা যান মমিন মীর।

স্থানীয় সূএে জানা গেছে, কুট্টি মীরের ছেলে মমিন মীরের সাথে ৩ বছর পূর্বে জহির মীরের কন্যা লিমার (২০) বিয়ে হয়। এর পর থেকে শ্বশুরের নিকট মটর সাইকেল দাবি করে আসলে সংসারে প্রায়ই অশান্তি চলতে থাকে। গত ১১ জুলাই জামাতা মকবুল খান বাজারে কাজে গেলে শ্বশুর সেখানে গিয়ে জামাতাকে চর-থাপ্পর দেয় এবং গালমন্দ করেন। জামাতা মমিন বাসায় এসে কিটনাশক পান করে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন বুঝতে পেরে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

ক্রমে ক্রমে অবস্থা বেগতি দেখো দিলে কর্তব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার কথা বলে। স্বজনেরা গত ১৪ জুলাই বরিশাল শেবাচিমে ভর্তি করলে পরদিন মারা যায়।

এ বিষয়ে মোঃ জহির মীর বলেন, ঘটনা সত্য।